বিএনপি ইসির বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে

0

 সিটি নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদেক্ষেপ ও আন্দোলনে যাচ্ছে।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল অভিযোগ করে বলেছেন, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সুপরিকল্পিত একটি নির্বাচন হয়েছে। নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানাই। আমরা এই নির্বাচন প্রত্যাখান করছি এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে।

এর আগে বিকেল ৪টার নির্বাচনের পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসে বিএনপি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.