কারেন্ট টাইমসঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান, চট্টগ্রাম ৯ কোতোয়ালী-বাকলিয়া থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপমন্ত্রী করা হয়েছে।
আজ রবিবার (৬ জানুয়ারী) বিকেলে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ৪৬ সদস্যের পন্ত্রিপরিষদের নাম ঘোষনা করেন।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী করা হয়েছে। চট্টগ্রাম থেকে মন্ত্রী হিসেবে এ পর্যন্ত একমাত্র মহিবুল হাসান চৌধুরী নওফেলের নামই ঘোষনা করা হয়েছে।
