সিটি নিউজ ডেস্ক : একাত্তরে মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী দল হিসেবে জামায়াতের বিচারের লক্ষ্যে আবারও আইন সংশোধন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আইন সংশোধন হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তার বিচার করা যায় কিনা? আমরা ড্রাফট করে রেখেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।’
