নীতিমালা সম্পন্ন হলে ভূঁইফোড় অনলাইন বন্ধ হবে- তথ্যমন্ত্রী

0

কারেন্ট টাইমসঃ  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন অনলাইন গণমাধ্যম আজকের ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা। সমগ্র পৃথিবীতে এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এটি বন্ধ করা সঠিক নয়। কিন্তু সবাইকে সঠিকভাবে নিয়মনীতি মেনে অনলাইন গণমাধ্যম চালাতে হবে। ইতিমধ্যে সরকার অনলাইন গণমাধ্যমকে একটি নীতিমালা ও রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। পূর্বের তথ্যমন্ত্রী তা অনেকদুর এগিয়ে নিয়েছেন। আমি তা শেষ করবো। শীঘ্রই নীতিমালা রেজিস্ট্রেশন হলে ভূঁইফোড় অনলাইন বন্ধ হবে।

অনলাইন টেলিভিশন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, যে কেউ চাইলেই অনলাইন টেলিভিশন খুলবে তা হতে পারে না। অনলাইন টেলিভিশনকেও নিয়ম নীতির আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর প্রথমবার চট্টগ্রামে এসে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিভিন্ন দাবী দাওয়া আছে, তা নিয়ে সকলের মতামতের ভিত্তিতে আমরা কাজ করবো। যত দ্রুত সম্ভব নবম ওয়েজ বোর্ড বিষয়ে কাজ করব। বর্তমান যে ওয়েজ বোর্ড সেখানে টেলিভিশন নেই, তা ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহন করবো। কোন গণমাধ্যম ঘোষণা দিয়ে যদি ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে তাদের ধরা হবে। নবম ওয়েজ বোর্ড শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বন্দরনগরী চট্টগ্রামকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পূর্বে গত ১০০ বছর ধরে মাপঝোঁক করেও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন করতে পারেনি কেউ। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সাথে নতুন বে টার্মিনাল নির্মানের কাজ শুরু হয়েছে। নতুন এই বে টার্মিনাল নির্মিত হলে বর্তমান চট্টগ্রাম বন্দরের চেয়েও আরো অধিক সক্ষমতা নিয়ে নতুন একটি বন্দর হয়ে উঠবে এই বে টার্মিনাল। চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে বর্তমানের ৬ ঘন্টার সম্প্রচারকে ২৪ ঘন্টার সম্প্রচারে উন্নিত করা এবং চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সারাদেশে টেরিস্ট্রিয়াল সম্প্রচারের উদ্যোগ নেয়া হবে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়নের জন্য আরো বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। চট্টগ্রামের রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। চট্টগ্রামের আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা চট্টগ্রামের উন্নয়নে কাজ করবো।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রম সফরে এসে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, আইনজীবী পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় মন্ত্রী এসময় নিজ নির্বাচনী এলাকার জনগণ এবং তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.