সিটি নিউজ ডেস্কঃ নির্বাচনের পর বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের কাদায় আটকে থাকা গরুর গাড়ির মতো। তারা অতীতের ভুল থেকে কোনো শিক্ষা নিয়েছে এমনটা মনে হয় না।কথাগুলো বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (২২ জানুয়ারী) একাদশ সংসদের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম মতিঝিলে বিআরটিসি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির মহাসচিবের বক্তব্যকে শোচনীয় পরাজয়ের পর অসংলগ্ন প্রলাপ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে অংশ নেয়া বিএনপির রাজনৈতিক অধিকার, সুযোগ নয়। এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে আওয়ামী লীগ বিএনপির অবস্থায় থাকলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতো না।
এসময় বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সড়ক পরিবহনমন্ত্রী।
