চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টা

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইগামী একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা  করা হয়েছে। বিমানের ক্রুদের জিম্মি করে রাখা হয়েছে। বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবার কথা। বিমান ঘিরে রেখেছে পুলিশ। বিমানটি ছিনতাইয়ের চেষ্টার পরপরই সেটি ঘিরে ফেলে পুলিশ ও র‌্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে।

আজ রবিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজ এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভীড় করছেন। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। কিছুক্ষণ পরই বিমানটিতে কমান্ডো অভিযান চালানো হবে। বিমানের ভেতরে একজন ছিনতাইকারী ও ২জন কেবিন ক্রু রয়েছে বলে জানিয়েছেন বিমানের সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক।

বিমানে জাতীয় সংসদের সাংসদ মাঈনুদ্দিন খান বাদলও  ছিলেন। তিনি ঢাকা  থেকে চট্টগ্রাম আসছিলেন। বিমান বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.