বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

সিটি নিউজ ডেস্কঃ আজ ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

এসময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সহযোগীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এসময় অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ৩২ নম্বরে নামে মানুষের ঢল। এদিকে, দিনটি উপলক্ষে দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনা। বিকেলে বনানীর আর্মি স্টেডিয়ামে রয়েছে জয়বাংলা কনসার্ট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.