চন্দনাইশে ভাইস চেয়ারম্যান ফারুকী এবং কামেলা খানম বিজয়ী
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : পঞ্চম উপজেলা নির্বাচনে চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আাবদুল জব্বার চৌধুরী ‘দোয়াত-কলম’প্রতীক নিয়ে ২২ হাজার ২’শ ২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.কে.এম নাজিম উদ্দিন ‘নৌকা’ নিয়ে ১৯ হাজার ৬’শ ৭৪ ভোট পান।
ফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আাবদুল জব্বার চৌধুরী ২ হাজার ৫’শ ৫৩ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত থাকা ২ টি কেন্দ্রের মোট ভোট ৪ হাজার ৪’শ ৯ ভোট হওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়নি।
অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী ‘মোমবাতি’ প্রতীক নিয়ে ২২ হাজার ৮’শ ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. মঈন উদ্দিন ‘তালা’ প্রতীক নিয়ে ১৮ হাজার ৭৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কামেলা খানম ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে ২৩ হাজার ৯’শ ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সঞ্চিতা বড়ুয়া ‘কলস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬হাজার ৩’শ ৯৬ ভোট। অপর প্রার্থী খালেদা আকতার চৌধুরী ‘পদ্মফুল’প্রতীক নিয়ে ৫ হাজার ৭’শ ৩০ ভোট, শাহনাজ বেগম ‘হাঁস’ প্রতীক নিয়ে ৩ হাজার ৮’শ ৬৫ ভোট।
