আদভানী ও জোশীকে নত মস্তকে শ্রদ্ধা জানালেন মোদি

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদভানী ও রলীমনোহর জোশীর পা ছুয়ে নত মস্তকে প্রণাম করে শ্রদ্ধা জানালেন ভারতের টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা বিজেপী নেতা নরেন্দ্র মোদী।

আজ শনিবার (২৫ মে) সকালে  সেনাপতি অমিত শাহকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদি হঠাৎ চলে গেলেন দিল্লির পৃথ্বীরাজ রোডে— লালকৃষ্ণ আদভানির বাড়ি। দরজার সামনেই অপেক্ষা করছিলেন বিজেপির প্রবীণ নেতা আদভানি। তাকে দেখেই সটান প্রণাম করলেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মোদি। সেখানে বেশ কিছু সময় কাটান। আগামী সরকারের জন্য পরামর্শও চান আদভানীর কাছে।

এরপর বিজেপি সভাপতি অমিতকে নিয়ে মোদি ছুটে যান আর এক প্রবীণ নেতা মুরলীমনোহর জোশীর বাড়ি। সেখানেও মাথা ঝুঁকিয়ে প্রণাম। মোদিকে ধরে বুকে জড়িয়ে নেন জোশী। বিপুল জয়ের জন্য মোদিকে মিষ্টিও খাইয়ে দেন নিজের হাতে।

কয় দিন আগে পর্যন্তও নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীরা অভিযোগ করতেন, পাঁচ বছর আগে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি দলের প্রবীণ নেতাদের মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছেন।

অথচ পাঁচ বছরে একবার এই নেতাদের থেকে কোনো ‘মার্গদর্শন’ নেননি। এমনকি কোনো মঞ্চে আদভানির সঙ্গে দেখা হলেও ফিরে তাকাতেন না নরেন্দ্র মোদি। আদভানি হাতজোড় করে নমস্কার করলেও তাতে সাড়া দিতেন না।

খবরে বলা হয়েছে, বিপুল বিজয়ের পর থেকেই এ যাবৎ তার বিরুদ্ধে যাবতীয় নালিশ ঘোচানোর কাজে নেমেছেন মোদি। গত রাতে যখন বিজেপি দফতরে ‘বিজয়-উৎসব’পালন করতে গিয়েছিলেন, তখন থেকে মোদির এই চেষ্টা নজর এড়ায়নি দিল্লির রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তাদের মতে, গতকাল মোদি নিজেকে ‘ধর্মনিরপেক্ষ’ হিসেবে তুলে ধরেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগই ওঠেনি, এমনও দাবি করেন। ভোটের লড়াইয়ের পর নতুন সরকারে যে যুক্তরাষ্ট্রীয় ধর্ম পালন করবেন, সেই বার্তাও দেন মোদি।

প্রসঙ্গত, জোশী তাকে টিকিট দেওয়া হয়নি বলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর আদভানিকে সরিয়ে গুজরাটের গান্ধীনগরে প্রার্থী হয়ে রেকর্ড ভোটে জিতেছেন অমিত। দুইজনের বাড়ি থেকে বেরিয়ে মোদি ও শাহ দুই প্রবীণ নেতার সঙ্গে ছবি টুইট করেন।

মোদি লিখেছেন, বিজেপির আজকের সাফল্য আদভানিদের মতো মহান নেতাদের জন্যই সম্ভব হয়েছে। কয়েক দশক ধরে দলকে তিলে তিলে আদর্শে বড় করার ফল।

আর ‘প্রাজ্ঞ’জোশী সম্পর্কে মোদির বক্তব্য, ‘বিজেপির অনেক কর্মীকে তিনি তৈরি করেছেন, আমাকেও।’

অন্যদিকে জোশীও পরে বলেন, ‘দলের প্রথা অনুসারে প্রবীণদের আশীর্বাদ নিয়েছেন ওঁরা। দুইজনেই ম্যাজিক দেখিয়েছেন। খবর আনন্দবাজার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.