রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানালেন মোদি

0

সিটি নিউজ ডেস্ক :  পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এনডিএর নেতা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতিরি সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদি। রোববার (২৬ মে) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মোদির সঙ্গে সাক্ষাতের কথা টুইটারে জানিয়েছেন।

এনডিএর নতুন নেতা যাওয়ার আগে শরিক দলের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। বিজেপি সভাপতি অমিত শাহ দেখা করে রাষ্ট্রপতিকে জানান দলের সাংসদরা নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

বিষয়টি লিখিত আকারেও জানিয়ে দেন অমিত। পাশাপাশি প্রতিনিধি দলে এনডিএর শরিক শিরোমণি অকালি দল প্রকাশ সিং বাদল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাম বিলাস পাসোয়ান, বিজেপি নেতা রাজনাথ সিং নিতিন গডকরি, সুষমা স্বরাজও ছিলেন।

পরে রাষ্ট্রপতির সরকারি টুইটারে অ্যাকাউন্ট থেকে বলা হয়, বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নেওয়া হয়েছে সেই চিঠি রাষ্ট্রপতি কাছে জমা পড়েছে। তাছাড়া এনডিএর সমর্থনের চিঠিও পেয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এসে মোদি জানান, রাষ্ট্রপতি বলেছেন এরপর যা যা করার আছে সেগুলো ঠিক করে তাকে জানিয়ে দিতে। প্রথা অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের নাম ঠিক করে জানিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.