খালেদার মুক্তিতে সরকারের সরকারের কোন হস্তক্ষেপ নেইঃ কাদের
সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিন ও মুক্তির বিষয়ে আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ ছিলো না, নেই, ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন ।
আজ বুধবার (১৯ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বেগম জিয়ার মুক্তিতে সরকার কিভাবে হস্তক্ষেপ করছে বিএনপি নেতাদের কাছে তাও জানতে চান ওবায়দুল কাদের।
বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সম্মেলন করার নির্দেশ দেন।
এসময় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ত্যাগী কর্মীদের ভুলে অনেকেই নিজের সুখ খুঁজছেন। তবে তাতে সুখ মিলবে না বলেও জানান ওবায়দুল কাদের।
