ভারত সহজ শর্তে ঋণ দেবে !

0

সিটি নিউজ ডেস্ক :  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাস মোকাবিলায় জোট গড়তে জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনে আলোচনা করেছেন ।

অন্যদিকে, ভারতের স্বার্থকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে চীনকে দুষে একটি লিখিত বিবৃতি লোকসভায় জমা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বলা হয়েছে, বেইজিং যেভাবে ওবর প্রকল্প নিয়ে এগোচ্ছে তাতে স্পষ্ট যে, ভারতের সার্বভৌমত্বের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই চীনের। ভারত ইতিমধ্যেই বেইজিংকে জানিয়েছে, পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে চীন-পাক অর্থনৈতিক করিডোর সংক্রান্ত কার্যকলাপ নিয়ে সাউথ ব্লক উদ্বিগ্ন।

আনন্দবাজার বলছে, শুধু মৌখিক স্তরে বিরোধিতাই নয়, চীনের আধিপত্য বাড়ানোর চেষ্টা মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনাতেও সিলমোহর দিতে চলেছে নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংসের সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলিতে চীনের বাণিজ্যিক আধিপত্য ক্রমেই বাড়ছে। তাদের ওবর প্রকল্প তা আরও বাড়িয়ে তুলবে। এই অবস্থায় ওই দেশগুলির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে শরিক হয়ে নিজেদের পাল্টা আধিপত্য বাড়াতে চায় ভারত।

তাদের নামমাত্র সুদে ঋণ দেওয়া, পরিকাঠামো তৈরি ও যোগাযোগ বাড়ানোর মতো কর্মকাণ্ডে ক্রমশ আরও বেশি করে যুক্ত হতে চাইছে ভারত। বিশেষ করে সেই সব রাষ্ট্রকেই এই ঋণের সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে চীনা বিনিয়োগ এবং অনুদানের প্রভাব ক্রমশ বাড়ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত এখনও পর্যন্ত এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ৬৩টি দেশের ২৭৯টি প্রকল্পে কম সুদে ঋণ দিয়েছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলিসহ বিভিন্ন দেশের পরিবহন, শক্তি, কৃষি সেচ, উৎপাদন, পানি এবং স্বাস্থ্য প্রকল্পে কাজে লাগানো হচ্ছে ওই ঋণ। এর আর্থিক মূল্য ২৮ বিলিয়ন মার্কিন ডলার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.