সিটি নিউজঃ চন্দনাইশ বরমা ডিগ্রী কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাস জুলাই সম্পন্ন হয়েছে। দুই ধাপে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হয়। প্রথমে সকাল ১০.৩০ থেকে মানবিক বিভাগের এবং ১২ টা থেকে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও বিএম এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ্ব ফরিদুল আলম কুতুবী। অনুষ্ঠান পরিচালনা করেন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক খালেদুর রহমান।
মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক রতন কুমার দাশ, অধ্যাপক বিন্দু মোহন দাশ ও আবু অধ্যাপক আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আবুল মনসুর। বক্তারা বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
