হিজাবের জন্য চাকরি হারাচ্ছেন মালালা

0

সিটি নিউজ ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নাগরিক মালালা ইউসুফজাই কানাডার কুইবেকে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। কিন্তু এখন হিজাবের জন্য সেই চাকরি হারাতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি কুইবেকের শিক্ষাদপ্তর এক তথ্যে জানিয়েছে, কর্মজীবিরা ধর্মীয় চিহ্নযুক্ত কোনও কিছু পরে কর্মক্ষেত্রে আসতে পারবে না। তবে মালালা হিজাব ছাড়লে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বলে জানানো হয়েছে।

অধিদফতরের পক্ষ থেকে এক অভিযোগে বলা হয়েছে, মালালা নিয়মিত হিজাব পরেন, যা ইসলাম ধর্মের অন্যতম চিহ্ন। সেভাবেই তিনি কানাডার প্রদেশ কুইবেকে পড়াতেন। ফলে নতুন আইন অনুযায়ী, কুইবেকে তার পড়ানো নিষিদ্ধ।

কুইবেকের শিক্ষামন্ত্রী জঁ ফ্রাঁসোয়া রবার্জের যুক্তি, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই আইনটি পাশ করানো হয়েছে। এসবের মাঝে আবার সেই শিক্ষামন্ত্রীর সঙ্গেই মালালার একটি ছবি ভাইরাল হয়েছে। যা বিতর্ক বাড়িয়েছে।

জানা গেছে, আইনটি পাশ হওয়ার পর তিনি ফ্রান্সে সফরে মালালার সঙ্গে দেখা করেন। সেসময় মালালাও ফ্রান্সেই ছিলেন। এই আইনের আওতায় শিক্ষক ছাড়াও পুলিশ অফিসার ও আইনজীবীদের রাখা হয়েছে।

ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই আইনটি পাশ করানো হয়েছে বলে জানান কুইবেকের শিক্ষামন্ত্রী জঁ ফ্রাঁসোয়া রবার্জো। তিনি জানান, কুইবেকে মালালা পড়ালে আমরা সম্মানিত হবো। কিন্তু যে কোনও উদার, সহিষ্ণু দেশে শিক্ষকরা কোনও ধর্মচিহ্ন সঙ্গে নিয়ে কাজ করবেন, এরকম কোনও উদাহরণ নেই।

আইনটি পাশ হওয়ার পর ফ্রান্স সফরে মালালার সঙ্গে দেখা করেন কুইবেকের ওই শিক্ষামন্ত্রী। পরে তাদের একটি ছবি ভাইরাল হলে শিক্ষামন্ত্রীর সমালোচনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.