ফিটনেসবিহীন কোন গাড়ীই চলতে পাবে নাঃ হাইকোর্ট

0

সিটি নিউজ ডেস্কঃ  বিআরটিএ কে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আপনাদের নাকের ডগার ওপর দিয়ে কীভাবে লাখ লাখ ফিটনেসবিহীন গাড়ি চলে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) উদ্দেশ করে এমন প্রশ্ন করেছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেন, রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি চলবে না।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) ফিটনেসবিহীন গাড়ি নিয়ে বিআরটিএর দাখিল করা প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ একথা বলেন।

উল্লেখ্য দেশে ফিটনেসবিহীন যানবাহনের অবস্থা জানতে চেয়ে রুল দিয়েছিলেন আদালত। জবাবে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি। আজ মঙ্গলবার হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ’র আইনজীবী রাফিউল ইসলাম।

এছাড়া ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে ৬ কোটি ৭২ লক্ষ ২৩ হাজার ৩৯২ টাকা। বিআরটিএ ও জেলা ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেছে।

বিআরটিএ’র আইনজীবী রাফিউল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ির মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫৬৮, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ অর্থ বছরে অভিযান চলাকালে প্রায় ৪০ হাজার মামলা করা হয়েছে।

আরএ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.