সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বহুগুনের অধিকারী। তাঁর ধ্যানধারণা আর্বতিত ছিল মানবিক, জনগণ ও দেশকে নিয়ে। অদম্য সাহসের অধিকারী বঙ্গবন্ধুর রাজনৈতিক পদক্ষেপ কখনোই ভুল প্রমানিত হয়নি। আপোষহীন মহানায়ক বঙ্গবন্ধু সাধারণ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।তাঁকে হত্যা করে খুনীরা দেশ ও জনগণকে কিছুই দিতে পারেনি। বরঞ্চ সর্বক্ষেত্রেই ভারসাম্য নষ্ঠ করে দেশকে অস্থিতিশীল ও লুঠেরাদের স্বর্গরাজ্যে পরিণত করে। সাধারণ মানুষের মাঝে মিথ্যা, কাল্পনিক, বিভ্রান্তিমূলক অপপ্রচার করে ঐক্য বিনষ্ঠ করে ও স্বপ্ন ভাঙ্গার হতাশায়ে নিমর্জিত করে। সদ্য স্বাধীন একটি দেশের জন্য যা ছিল এক অশুভ ও কলংকজনক অধ্যায়।
তিনি বলেন, দেশকে অর্থনৈতিক মুক্তিদানের গৃহীত কর্মসূচী ঘোষণা করে তার বাস্তবায়নের ঊষালগ্নে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। সাম্রাজ্যবাদের ইন্ধন ও প্রশয়ে তাঁকে হত্যা করার মধ্য দিয়ে প্রমানিত হয়েছে বঙ্গবন্ধু সঠিক পথেই ছিলেন। বহু ত্যাগ তীতিক্ষার মধ্য দিয়ে আমরা সেই পথ থেকে সরে এসে উন্নয়নের পথে, আশা ও স্বপ্ন দেখার পথে এগিয়ে যাচ্ছি। আজ তাঁর যোগ্য কন্যার সফল নেতৃত্বের ফলশ্রুতিতে শিক্ষা, শিল্প, প্রযুক্তি, সামাজিক, যোগাযোগ ক্ষেত্রে আশানুরূপ উন্নতিতে দেশ বিশ্বমাঝে মর্যাদা পাচ্ছে।
রবিবার ১৮ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ছাত্রলীগ একটি গৌরবের নাম। বঙ্গবন্ধুর আশীর্বাদপুষ্ঠ ইতিহাস সৃষ্টিকারী একটি সংগঠন। এই আদর্শিক প্রতিষ্ঠানটির সদস্য হওয়া গৌরবের। নিজেদের গৌরাবাম্বিত করতে হলে এই সংগঠনটির গৌরবজনক পরিচিতিকে লালন করতে হবে। শুধু ছবির মুজিব নয়, আদর্শের মুজিবকে চিন্তায়, কর্মে, বিশ্বাসে, আচরণে ধারণ করতে হবে। ছাত্রলীগ নেতৃত্ব সৃষ্টির পাঠশালা। মেধার অপচয় না করে মানবিক কর্মে নিজেদের একাত্ম করে এগিয়ে যাওয়া। অবক্ষয়, মাদক, অনিয়ম, অপচয়, জঙ্গীবাদ বিরোধী সামাজিক জাগরণ সৃষ্টি করে জনগণের প্রত্যাশার সাথে একাত্ম হয়ে জনগনের মন জয় করা ব্যতীত কোন আদর্শিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন, সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, আনিসুল হক চৌধুরী, তারেকুর রহমান তারেক, মুজিবুল হক টিটু, ফরহাদুল ইসলাম, শওকতুল ইসলাম, মোঃ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন সিকদার সুমন, মো সোহেল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো সালাহউদ্দীন, কাজী ওয়াসিম, শাহাদাত হোসেন মানিক, সাইফুদ্দিন মানিক, দপ্তর সম্পাদক আবু তৈয়ুব সোহেল, প্রচার সম্পাদক আবু বকর জীবন, উপ দপ্তর দিদারুল আলম, উপ গ্রন্থনা সম্পাদক সাহাব উদ্দিন, উপ প্রচার মো মাহফুজ, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইদ্রিছ, যুগ্ম আহ্বায়ক মো এমরান, মোঃ সাখাওয়াত, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর রেজা, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু প্রমুখ।
সভাশেষে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।
