পুত্র সন্তানের বাবা হলেন রুবেল

0

সিটি নিউজ ডেস্কঃ পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। আজ ভেরিফাইড ফেসবুকে রুবেল নিজেই এই তথ্য জানিয়েছেন। স্ত্রীসহ সন্তানের ছবিও দিয়েছেন সঙ্গে।

ফেসবুক পোস্টে রুবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু’য়া করবেন।’

স্ত্রী ইসরাত জাহান দোলাকে ট্যাগ করা ওই পোস্টটি আজ রবিবার তিনটায় দেয়ার পর সমর্থকদের ব্যাপক সাড়া পেয়েছে। এক ঘণ্টার মধ্যেই ৭০ হাজারের বেশি লাইক পড়েছে। পোস্টটি ইতোমধ্যে ১২০০ শেয়ার হয়েছে এবং কমেন্টস করেছেন ৯ হাজার জনের বেশি মানুষ।

সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে ছিলেন রুবেল। এজন্যই এ ডানহাতি পেসার আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন। বোর্ডের কাছ থেকে ছুটিও চেয়ে নেন তিনি। এর আগে ২০১৬ সালে অনেকটা গোপনেই দোলার সঙ্গে বিয়ে করেছিলেন রুবেল হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.