সিটি নিউজ ডেস্কঃ ভারতে ইলিশ রপ্তানির অনুমোদ দিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে এককালীন ৫শ’ মেট্রিকটন ইলিশ রপ্তানির এ অনুমোদন দেয়া হয়েছে।
এরআগে, ২০১২ সালের পয়লা আগস্ট ইলিশসহ সবধরনের মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। ঐ বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া বাকি সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ইলিশের ক্ষেত্রে তা রয়ে যায়।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) একটি চিঠি পাঠানো হয়। যেখানে এনবিআরকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে দেখা যায়, একুয়াটিক রিসোর্সেস লিমিটেডকে ৫শ’ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।
