বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

0

সিটি নিউজ ডেস্ক : ঢাকা রাজধানীর রামপুরা-মালিবাগ সড়ক অবরোধ করে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে চলে এ কর্মসূচি।

রামপুরা চৌধুরী পাড়ার আবুল হোটেলের কাছে অবস্থিত ইয়ার ফ্যাশন গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের কর্মীদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। দেখা দিয়েছে যানজট।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের তিন মাসের বেতন জমা পড়েছে। বেতন দেওয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ। একপর্যায়ে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার কিছুক্ষণ পর বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসেন।

এ বিষয়ে ওই গার্মেন্টের মালিকপক্ষের কারও বক্তব্য জানা যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.