শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষনা

0

সিটি নিউজঃ বঙ্গেপসাগরে সৃ্ষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আশঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

আজ শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটা থেকে ১৪ ঘণ্টা  রবিবার (১০ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এরপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে রবিবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। এরপর আবহাওয়ার গতিপ্রকৃতি, ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষয়ক্ষতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তিনি জানান, শনিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলো ওঠানামা করেছে।

তিনি আরও জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭টি ফ্লাইটের শিডিউল ছিল। এর মধ্যে  সবগুলো ঠিক সময়ে চলে গেছে। বিকেল ৪টার পর থাকা ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.