কানাইমাদারী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি’র বিদায় সংবর্ধনা
চন্দনাইশ,সিটি নিউজ : কানাইমাদারী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) পি এস সি প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল প্রধান শিক্ষক মোহাম্মদ সাদেক স্যারের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসাইন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন কানাইমাদারী আলহাজ্ব অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিন্টু কুমার দাশ, ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, আনিসুল হক মিঠু, রিয়াদ হোসেন মিজান, শিক্ষক আহমদ কবির, সুলতানা রাজিয়া, আমির হোসেন, সুলতানা রাজিয়া (২), দাতার সহধর্মিনী সাহেদা আকতার, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
