কামরুল ইসলাম, সীতাকুণ্ড : অর্থনৈতিক ও সামাজিক অর্জনের ব্যাপক প্রচারনার উদ্দেশ্যে সীতাকু- উপজেলা প্রশাসনের আয়োজনে শরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।
গত সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে ৯টি ইউনিয়ন স্টল ও উপজেলার প্রশাসনের ১৪টি স্টল নিয়ে এ মেলা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে মেলার উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান এস,এম আল মামুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,সহকারী কমিশনার (ভূমি) মো.মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান,তাজুল ইসলাম নিজামী,রেজাউল করিম বাহার,শওকত আলী জাহাঙ্গীর,নূর উদ্দিন মো.জাহাঙ্গীর,নরুল আনোয়ার ও সালাউদ্দিন আজিজসহ প্রমূখ।
