সৌদির মিনায় ৫দিন নিখোঁজ সীতাকুণ্ডের দ্বীন ইসলাম

0

সীতাকুণ্ড প্রতিনিধি : হজ্ব করতে গিয়ে সৌদি আরবের মিনায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন সীতাকুণ্ডের মোহাম্মদ দ্বীন ইসলাম। গত বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনার পর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পর দিন থেকে পরিবারের পক্ষ তার সন্ধান পাওয়ার চেষ্টা চললেও এখনো মিলেনি হাজ্বী দ্বীন ইসলামের খোঁজ।

জানা যায়, ক্লাব ট্রাভেল সার্ভিস হজ্ব এজেন্সীর মাধ্যমে পবিত্র হজ্ব পালনে যান সীতাকুণ্ড পশ্চিম আমিরাবাদ এলাকার মৃত রুস্তম আলী সুকানীর পুত্র মোহাম্মদ দ্বীন ইসলাম। হজ্ব পালনকালে পরিবাবের সদস্যদেও সাথে যোগাযোগ হলেও গত বৃহস্পতিবার মিনায় পাথর নিক্ষেপের সময় হাজ্বীদের পদদলিত হয়ে হতাহতের ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনার পর থেকে নিখোঁজ দ্বীন ইসলামের সন্ধানে সৌদি আরবে হজ্ব সংশ্লিষ্টদেও সাথে বারবার যোগাযোগের পরও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পুত্র আমজাদ হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.