সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় টিআর ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুইজন হলেন, কক্সবাজার সদরের আব্দুল গফুরের ছেলে মো. ইলিয়াছ (৩২) ও ঢাকার কোতয়ালি থানার মো. সেলিমের মেয়ে সেলিনা আক্তার বৃষ্টি (২০)।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী সেতু এলাকায় ঢাকাগামী টিআর ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
