হজমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ বাংলাদেশ দূতাবাসের

0

সিটিনিউজবিডি : মক্কার মিনায় নিখোঁজ হাজীদের অনুসন্ধান, মৃতদের পরিচয় জানা, লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের চিকিৎসা সহায়তার সুবিধার্থে অস্থায়ী হজমিশনের মেয়াদ ৪৫ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে সৌদি আবরে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বরাবর পাঠানো হয়েছে।

সচিবালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বোরহানউদ্দীন এ কথা জানান।

যুগ্ম-সচিব জানান, সর্বশেষ গত সোমবাবের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ২৬ জন বাংলাদেশী হাজীর মৃত্য হয়েছে। এর মধ্যে ১৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে, ৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন হাজী নিখোঁজ রয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.