সরকারের জবাবদিহির সময় সন্নিকটে: ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম ও দুঃশাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের নিকট জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে চলে এসেছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

গতরাত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে ফখরুল বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে পাত্তা না দিয়ে বাকশালী কায়দায় বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে। বিরামহীন গতিতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে গ্রেপ্তার ও কারান্তরীণ করা হচ্ছে। মামুনুর রশিদ শিপনকে গ্রেপ্তার বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।

আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল।

বিএনপি মহাসচিব অবিলম্বে মামুনুর রশিদ শিপনের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.