নতুন করে করোনায় আক্রান্ত ৩ জন, মোট ১৭

0

সিটি নিউজ ডেস্ক : দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে আগের ১৪ জনসহ বর্তমানে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

নতুন করে করোনায় আক্রান্ত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি জানান, বুধবারের পর আর কারো মৃত্যু হয়নি। বুধবার (১৮ মার্চ) একজনের মৃত্যুর হয়।

প্রসঙ্গত, করোনায় বিশ্বে ভয়াবহ হারে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৯৬১ জন। এছাড়া আরো আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৬৭৩ জন। করোনা ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৭৩টি দেশে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.