রাষ্ট্রপতির সাতে প্রধানমন্ত্রীর বৈঠকঃ ২৬ মার্চের অনুষ্ঠান বাতিল

0

সিটি নিউজ ডেস্কঃ  করোনা পরিস্থিতিজনিত কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এছাড়া

সিটি নিউজ ডেস্কঃ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে করোনা পরিস্থিতিজনিত করনে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটিও বাতিল ও স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান।

আজ শনিবার (২১ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেন। সেখানে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের পরে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন সংবাদ মাধ্যমকে বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, বৈঠকে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের যে নিয়মিত কর্মসূচি হয়ে থাকে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে। একই কারণে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে স্বাধীনতা পদক প্রদানের অনুষ্ঠানটি সরকার আয়োজন করবে।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তৃতি ও এজন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তারা দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।’

উল্লেখ্য, এই ভাইরাসের প্রকোপের কারণে এর আগে মুজিববর্ষের অনুষ্ঠানের সূচি পরিবর্তনের পাশাপাশি স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.