ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের বিদ্যুৎ বিলের ফাইন মওকুফ

0

সিটি নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল-২০২০ মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব ফি (মাশুল) মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ রবিবার (২২ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ অধিশাখার উপসচিব আইরন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না। এ পরিপ্রেক্ষিতে বিদ্যুতের গ্রাহকরা ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিদ্যুৎ বিল সময়মতো দিতে পারবেন না মর্মে প্রতীয়মান হচ্ছে।

উপযুক্ত অবস্থার পরিপ্রক্ষিতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল-২০২০ এর বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সারচার্জ/ বিলম্ব মাশুল ব্যতিরেকে পরিষদের নিমিত্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.