মাছের ড্রামে মানুষ-পাটুরিয়া ফেরী ঘাটের চিত্র

0

সিটি নিউজ ডেস্কঃ একটি পিকআপ ভ্যানের ভেতর অনেকগুলো ড্রাম, আর ড্রামের মধ্যে বসে আছে মাস্ক পরা মানুষ। এমনভাবে বসে আছে তারা বাইরে থেকে বোঝার উপায় নাই; মনে হবে মাছ ভর্তি ড্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বা গতকাল পাটুরিয়া ফেরি থেকে পিকআপটি নামার সময় ফেরির ওপর থেকে কেউ একজন ছবিটি তুলেছেন।

আজ রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে লন্ডন প্রবাসী সিদ্দিকী নাজমুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই দুইটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘পাটুরিয়া ফেরিঘাট! রিয়েলি? রিয়েলি? কিছু বলার নাই।’

গতকাল ‘চাকরি বাঁচাতে’ কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছিল পাটুরিয়া ফেরি ঘাট এলাকায়। ভিড় ঠাসাঠাসিতে চরম স্বাস্থ্যঝুঁকির শঙ্কা নিয়েও অনেকেই কর্ম এলাকায় ফিরেছে।

এদিকে আজ থেকে করোনা ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে চলমান দুর্যোগময় পরিস্থিতিতে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানীকে কেন্দ্র করে মানুষের আগমন-বহির্গমন ঠেকাতে কঠোর হতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাবেদ পাটোয়ারী।

এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বিজিএমইএর কড়া সমালোচনা করে তার ফেসবুক স্টাটাসে লিখেনঃ

ড্রামভর্তি মানুষ! পাটুরিয়া ফেরিঘাটের চিত্র ।

ফিশিং বোটে করে মালয়েশিয়া কিংবা ইউরোপ যাওয়ার অপচেষ্টা তারা করেননি। করোনা সতর্কতায় ঢাকায় গমনাগমনের উপর যখন প্রশাসনের নিষেধাজ্ঞা, তখন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চুপিসারে মাছের ড্রামে করে বাড়ি ফিরছিলেন তারা।
একবার ভাবতে পারেন বিজিএমইএ কর্তারা !?

পেটের দায়ে চাকরি রক্ষার জন্য মাইলের পর মাইল হেঁটে তারা ঢাকায় এসেছিলেন।

সরকারের সাধারণ ছুটিকে উপেক্ষা করে শ্রমিকদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন গার্মেন্টস শিল্প মালিকরা। তাদের আদেশ শিরোধার্য মেনে কাজে ফিরে আসেন শ্রমিকেরা। কিন্তু সেই মালিক পক্ষের হঠকারী সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত তাদের এমন ঝুঁকি নিতে হল ।

এই চিত্রে জন্মের পর থেকেই সরকারি প্রণোদনায় বিত্ত-বৈভবে ফুলে-ফেঁপে ওঠা এই অবিবেচক শিল্পখাতের মালিক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কুম্ভকর্ণ দায়িত্বশীলদের মুখ উজ্জ্বল হলো বটে !

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.