বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদ কারাগারে

0

 সিটি নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আত্মস্বীকৃত খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন বেলা সোয়া ১২ টার দিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানো পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে কাউন্টার টেরোরিজম।

আবেদনে বলা হয়, আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার না দেখানো পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করছি।

আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বঙ্গবন্ধুর হত্যাকারী ৬ আসামি দেশ থেকে পালিয়ে যান। তাদের মধ্যে আব্দুল মাজেদও ছিলেন। পলাতক বাকি পাঁচ খুনিরা হলো আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন।

এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে আছে। তবে খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদ কোন দেশে অবস্থান করছেন তার সঠিক তথ্য পুলিশের কাছে ছিলনা।

তবে সরকারের ধারণা ছিলো উত্তর আমেরিকার কোনো দেশে পলাতক ছিলেন তিনি। অনেকবার কূটনৈতিক তৎপরতার পরও, বিভিন্ন দেশে পলাতক খূনীদের ফেরিয়ে আনা সম্ভব হয়নি। মাজেদ সরাসরি বঙ্গবন্ধু হত্যায় অংশ নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.