চন্দনাইশে লকডাউনে থাকা ৫জনসহ ৭জনের নমুনা নেগেটিভ

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ থেকে প্রেরণকৃত করোনা ভাইরাসের ৭ জনের নমুনার রির্পোট নেগেটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. শাহিন হাসান চৌধুরী।

আজ বুধবার (১৫ এপ্রিল) চন্দনাইশ স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহিন হাসান চৌধুরী নমুনা প্রতিবেদন নেগেটিভ পেয়েছেন বলে জানিয়েছেন।

গত ৩ এপ্রিল চট্টগ্রামের প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর চন্দনাইশ জামিরজুরীতে একই পরিবারের ১৫ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রেখে তাদের বাড়ী লকডাউন করে দেয়া হয়।

সেই পরিবারের ৫ সদস্য যথাক্রমে শাহ আলম, আহমদ নবী, সামশুল আলম, হোসেনে আরা বেগম, রিকু আকতারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গত ১২ এপ্রিল এবং গত ১৩ এপ্রিল সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার বড়পাড়ার মৃত ভেদা মিয়ার ছেলে সোনা মিয়া (৬০) করোনা ভাইরাসের উপাদান নিয়ে মারা যায়।

পরদিন ১৪ এপ্রিল সোনা মিয়া সহ ২ জনের নমুনা পরিক্ষার জন্য ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.