চট্টগ্রামের উপজেলাগুলো ৩ জোনে ভাগ : ৯ উপজেলা রেড জোনে

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রামে ১৪ উপজেলাকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হয়েছে।তাদের মধ্যে লাল জোনে ৯টি, হলুদ জোনে ৩টি এবং সবুজ জোনে রয়েছে ২টি উপজেলা।

রবিরার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় দেখা যায়, হাটহাজারী, পটিয়া, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজান উপজেলাকে লাল জোন চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে সাতকানিয়া লোহাগাড়া, ফটিকছড়ি হলুদ জোন এবং মীরসরাই, সন্দ্বীপকে সবুজ তালিকায় রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “রেড জোন ঘোষিত উপজেলাগুলোর প্রশাসনকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলাগুলোকে লকডাউনের আওতায় আনা হবে। তবে এখনও পর্যন্ত সরকার থেকে কোনো নির্দেশনা আসেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.