বিশিষ্ট সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক গুরুতর অসুস্থ

0

সিটি নিউজঃ জাতীয় সংবাদ ম্যাগাজিন আজকের সূর্যোদয় গ্রুপের প্রধান সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, সিটি নিউজ বিডি ডট কমের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, গেদুচাচা খ্যাত খন্দকার মোজাম্মেল হক গুরুতর অসুস্থ।

বর্তমানে তাঁকে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

এছাড়াও তিনি চট্টগ্রাম বিভাগ সংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সিও, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

আজকের সূর্যোদয়ের সহাকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার দিলীপ তালুকদার, গোলাম শরীফ টিটু, গোলাম সরওয়ার তাঁর আশু রোগমুক্তি কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাকে পরিপূর্ণ শেফা দান করে দীর্ঘায়ু দান করেন। আমিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.