করোনার মধ্যেই সিঙ্গাপুরের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিজয়
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হওয়া সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পাটির্ (পিএপি)। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৯৩টি সংসদীয় আসনের মধ্যে ৮৩টিতে জয় লাভ করেছে পিএপি। এবার মোট ভোটের ৬১.২ শতাংশ পেয়েছে পিএপি। তবে ২০১৫ সালের নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছিল ১৯৬৫ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি। এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পিএপি নির্বাচনে জয়লাভ করায় বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুঙ আরও এক মেয়াদ ক্ষমতায় থাকবেন। ২০০৪ সাল থেকে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এই মেয়াদ শেষ হলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।
২০১৫ সালের নির্বাচনে পিএপি ভোট পেয়েছিলো ৭০ শতাংশ। বিরোধী দল ওয়ার্বার্স পার্টি ১০টি আসনে জয়লাভ করেছে। এই ছোট্ট দেশটি অল্প কিছু দেশের একটি যারা অতি মহামারীর সময়েও নির্বাচন আয়োজন করলো। মাস্ক ও গ্লাভস ছাড়া কাউকেই ভোট দিতে দেয়া হয়নি। এশিয়া-প্রশান্ত মহামাগরীয় অঞ্চলের সবচেয়ে বেশি আক্রান্ত দেশের একটি সিঙ্গাপুর। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার।
