উন্নয়নের নামে হাজার কোটি টাকা আ. লীগ বিদেশে পাচার করেছেঃ রিজভী

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের রাজকোষ শুণ্য হয়ে। মেগা প্রজেক্টসহ তথাকথিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বিদেশে পাচার করেছে।

আজ রবিবার (২৩ আগষ্ট) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়া দেশের কথা যেন কেউ জানতে না পারে। অর্থবছরের শুরুতেই গত ৪৩ দিনে ১১ হাজার কোটি টাকা নিয়েছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১১ হাজার কোটি টাকা ঋণ নেয়। এতেই প্রমানিত হয় সরকারের রাজকোষ শুণ্য হয়ে গেছে। রাজস্ব আহরন কমে গেছে। রেমিট্যান্স আসা বিপুল পরিমানে হ্রাস গেছে। মেগা প্রজেক্টসহ তথাকথিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বিদেশে পাচার করেছে।

২১ শে আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমিও বলি, ২০০৯ সালে পিলখানা বিডিআর সদর দফতরের হত্যাকান্ডের দায়ও বর্তায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ তিনি সরকারের নেতৃত্বে ছিলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২১ আগস্ট বোমা হামলার মামলাকে রাজনীতিকীকরণ করেছে। এই ঘটনায় স্পষ্টভাবে উপলব্ধি করা যায় আওয়ামী সরকার প্রকৃত কুশি-লবদের আড়াল করতে চেয়েছে। প্রকৃত সত্যকে ঢাকতে চেয়েছে। কারণ যারা বোমা হামলা করেছে তারা আওয়ামী লীগেরই দোসর যা, বোমা হামলার ঘটনা ও পরবর্তীতে আওয়ামী প্রভাবিত মামলার কার্যক্রমে সেটাই প্রমানিত হয়। এই কারণেই তারা ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে। তাদের সমর্থক দেশী-বিদেশী এজেন্টরাই এই ভয়াবহ হামলার সাথে জড়িত বলে জনগণ বিশ্বাস করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.