অর্থ ব্যয়ে আমাদের মিতব্যায়ী হতে হবেঃ প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় আঘাতের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।  করোনা মহামারি আবার দেখা দিলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি অর্থ খরচ করার বিষয়ে সর্বোচ্চ মিতব্যয়ী হতে হবে। আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহায়েত প্রয়োজন তার বেশি এখন কোনো পয়সা খরচ করা চলবে না।

আজ রবিবার (১১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন তিনি।

দেশের অর্থনৈতিক উন্নতিই আওয়ামী লীগের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যেও বাংলাদেশে খাদ্যের সংকট নেই। উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, আমরা চাই শান্তি। আমাদের মূল লক্ষ‌্য দেশের সার্বিক উন্নতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ। সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে সরকার প্রধান বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

করোনায় শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে স্থবিরতা বিরাজ করছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে অর্থনীতি যেন স্থবির না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শুরু থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের অর্থনৈতিক চাকা সচলে বিশেষ প্রণোদনা দিয়েছি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার কারণে করোনাকালেও দেশে খাদ্যের সংকট দেখা দেয়নি।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.