সৌদি আরবের শুরা কাউন্সিলে প্রথম নারী স্পিকার

0

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী হিসেবে শুরা কাউন্সিলের সহকারি স্পিকার পদে নিয়োগ পেয়েছেন ড. হানান বিনতে আবদুর রহিম আল আহমদি। এর আগে সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় নির্দেশনা জারি করে সিনিয়র স্কলারস, শুরা কাউন্সিল ও সুপ্রিম কোর্ট পুনগঠন করে।

সাত বছর আগে শুরা কাউন্সিলে নিয়োগ পাওয়া সাতজন নারীর অন্যতম ছিলেন তিনি। অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ একজন বরেণ্য শিক্ষাবিদ তিনি। সৌদি আরবের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্বাস্থ্যসেবা পরিচালনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

রিয়াদের ইকোনোমিক ফোরামের ট্রাস্ট্রি বোর্ড ও সৌদি ম্যানেজম্যান্ট এসোসিয়েশন সদস্য তিনি। ইনস্টিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে প্রকাশিত গবেষণা জার্নালের সম্পদনা পরিষদের সদস্যও তিনি। এছাড়াও দীর্ঘকাল যাবত সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি।

ড. হানান আল আহমদি ১৯৮৬ সালে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের লুজিয়ানার টুলেন বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য বিষয়ের ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.