চন্দনাইশে ১০ হাজার ইয়াবা ১টি পিক আপসহ ২ জন গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ ১০ হাজার ইয়াবা, একটি পিক আপসহ ২ জনকে গ্রেফতার করেছে।

আজ সোমবার (৯ অক্টোবর) ভোর সোয়া ৪ টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাস্থ সিটি সেন্টারের সামনে চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, চন্দনাইশ থানার মামলা নং-০৯, তাং-০৯/১১/২০২০ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৩৮ মূলে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ (৩ নং ওয়ার্ড) সিটি সেন্টারের সামনে মাইক্রো ষ্ট্যান্ড চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেক পোষ্ট বসায় পুলিশ।

চেক পোস্টে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত ১টি নেবী-ব্লু রংয়ের পিকআপ ট্রাক গাড়ী (রেজিঃ নং-ঢাকা-মেট্টো-ন-১৫-৮৮২২)সহ আসামী ১। মোঃ তারেক (২১), পিতা-নুরুল আলম প্রঃ করিম, মাতা-জোহুরা খাতুন, সাং-টেইঙ্গাকাটা (শুক্কুর মেম্বার এর বাড়ী), ১নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজার, ২। মোঃ আল আমিন (৩৫), পিতা-আব্দুল মালেক, মাতা-জাহেদা বেগম, সাং-খাদঘর (মসজিদ ওয়ালা বাড়ী), শাহরপাড়, ১২নং বানী ইউপি, থানা-দেবিদ্ধার, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হযেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.