পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারী
সি টি নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া সহ ৫৬টি পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহার শেষ তারিখ ২৬ জানুয়ারি। নির্বাচন শুরুর দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।এ মধ্যে পটিয়া পৌরসভায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি দুটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালটে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ মধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে রিটার্নিং অফিসার।
এতে সাতকানিয়া পৌরসভায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান,পটিয়া পৌরসভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান ও চন্দনাইশ পৌরসভায় নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলছে, চতুর্থ ধাপে চট্টগ্রামের ৩টি পৌরসভার মধ্যে পটিয়ায়( ইভিএম) সাতকানিয়া ও চন্দনাইশে ব্যালটে মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। অফিসিয়ালি আমরা কাগজ পত্র হাতে পেয়েছি। কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করবো। গত ২৮ ডিসেম্বর প্রথম দফায় পৌরসভা নির্বাচনে সীতাকুণ্ড পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি সন্দ্বীপ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সি টি নিউজ/ সু ডি
