সিটি নিউজ ডেস্ক: নগরীর চান্দগাঁও কালুরঘাট শিল্প এলাকায় এশিয়া প্যাসিফিক পেপার মিলে দুর্ঘটনায় নাম জাহিদ হাসান রিমন (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান রিমন এশিয়া প্যাসিফিক পেপার মিলে ইলেক্ট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, কালুরঘাটে এশিয়া প্যাসিফিক পেপার মিলে কাজ করার সময় দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন জাহিদ। পরে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিটি নিউজ/জিএস
