অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চান ডা. শাহাদাত

0

সিটি নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কপোরেশন নিবার্চনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, নিবার্চনের আগেই সব বৈধ অস্ত্র জমা নিয়ে সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলেন, প্রতিটি নিবার্চনের আগে নিয়ম অনুযায়ী সকল বৈধ অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন তৎপর থাকে। শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে নগরের ১৬ নং চকবাজার ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নিবার্চনী গণসংযোগকালে এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন বলেন, চসিক নিবার্চনে প্রশাসন এখনো পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান কিংবা বৈধ অস্ত্র জমা নেয়া্র কোন ধরণের উদ্যোগ নেয়নি। ফলে প্রতিদিন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের অস্ত্রের ঝঁনঝনানি, হানাহানি শুরু হয়েছে। ইতোমধ্যে পাঠানটুলি ও বাকলিয়াতে নিজেদের মধ্যে গোলাগুলি ও ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র সাধারণ ভোটার ও বিএনপি নেতা কমীর্দের মধ্যে ভয়ভীতি ছড়ানোর জন্য ব্যবহার করতে পারে। নিবার্চনের আগে আরও হামলা এবং হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা সাধারণ ভোটাররা শঙ্কিত। এসব খুনাখুনি বন্ধে ও সাধারণ ভোটার এবং বিরোধী দলের নেতাকমীর্দের জানমালের নিরাপত্তায় অবিলম্বে লাইসেন্স করা অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনার জন্য জোর দাবী জানাচ্ছি।’

তিনি সকালে নগরীর চকবাজার ধনিরপুলস্থ ডিসি রোড়ে মেয়র প্রার্থীর নিবার্চনী কার্যালয় উদ্বোধন করেন। পরে ধনিরপুল থেকে চকবাজার ওয়ার্ডের গণসংযোগ শুরু করে সিরাজউদৌলা রোড়, চন্দনপুরা, গনি বেকারী, কলেজ রোড়, অলি খাঁ মসজিদ মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সেভরন এলাকা, পাঁচলাইশ বড় গ্যারেজ, কাতালগঞ্জ হয়ে তেলিপট্টি মোড় এলাকায় শেষ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান,উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, নগর মহিলা দলের সাধারন সম্পাদক জেলী চৌধুরী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দর, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মনজু, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দীন কায়সার লাবু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.