ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

0

সিটি নিউজ ডেস্ক: ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০২১ প্রস্তাবে অনুমতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এবার বাণিজ্যমেলা আয়োজন নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে এটা নিশ্চিত যে, আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না এক মাসব্যাপী এ মেলার এবারের আসর।  মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এর আগে রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই ১৭ মার্চ থেকে এবারের মেলা শুরু করা যায় কি না, সেই বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছিল।

পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা কীভাবে আয়োজন করা হবে, সে সব কাজই এগিয়ে নিচ্ছিল সংস্থাটি। শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ২০২০ সালে ছিল ৩২ একর। গতবারের মেলায় স্টল-প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.