দেশকে পুলিশী রাস্ট্র বানাবেন নাঃ হাইকোর্ট

0

জুবায়ের সিদ্দিকীঃ দেশকে পুলিশী রাস্ট্র বানাবেন না। মানুষের এমন যাতে মনে না হয় যে, দেশ পুলিশী রাস্ট্রে পরিনত হয়েছে। পত্র-পত্রিকায় যা দেখলাম তা যদি কুষ্টিয়ার বাস্তব চিত্র হয়, তা হবে জাতির জন্য ভয়ংকর। জাতি উৎকন্ঠিত।  এটা নিরসন করার দায়িত্ব আপনাদের। কে কোন মাতাদর্শের, কোন দলের সেটা বিবেচ্য বিষয় নয়, সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদালত অবমাননার দায়ে অভিযুক্ত কুস্টিয়ার হুংকার প্রদানকারী এসপি এস এম তানভীর আরাফাতকে নিঃশর্ত ক্ষমা প্রার্থণার ওপর শুনানিকালে বিচারপতি মামুনুর রহমান এবং বিচারপতি মো. খিজির হায়াতের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেন।

হাইকোর্টের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। একবার হাইকোর্ট এক ওসির ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য বলেছিলেন, অনেক ওসি নিজেদের জমিদার মনে করেন। হাইকোর্ট শুধু ভর্ৎসনা নয়, শাস্তির আওতায় আনা দরকার এসব ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের।

যারা সাধারণ মানুষকে গিনিপিক মনে করেন, তুচ্ছ তাচ্ছিল্য করে বাঙালিকে হাইকোর্ট দেখান তারাই হাইকোর্টের বারান্দায় যখন করজোড়ে ক্ষমা প্রার্থণা করেন, তখন তাদের লাজ শরম কোথায় যায়? আমরা বড় দুর্ভাগা জাতি, ক্ষমতা হলে ক্ষমতার অপব্যবহার করি। এটা সত্য, হাইকোর্টের এই সতর্কবাণী বাস্তবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আমাদের সমাজে সাধারণ মানুষ পুলিশের হাতে হরহামেশা নির্যাতনের শিকার হয়। আদালতে গিয়ে অনেকে ফরিয়াদ করে প্রতিকার পান, কেউ ভয়ে মুখ খোলেন না। আমরা মনে করি, হাইকোর্টের এই মন্তব্য সমাজের যুগান্তকারী এক অমৃত বাণী। যা মানুষের মনে আইনের প্রতি, আদালতের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্মানবোধ বাড়িয়ে দেয়। সমাজকে আলোকিত করার স্বপ্ন দেখেন সাধারণ জনগণ। বাস্তবতার নিরিখে হাইকোর্টের এই বাস্তব মন্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.