চট্টগ্রামে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

0

সিটি নিউজ ডেস্ক: নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার একটি বাড়িতে ‘দেশিয় অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান পেয়েছে ।শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে বংশালপাড়ার ওই কারখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি।

তিনি বলেন, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে জানতে পারবো তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.