সিটি নিউজ ডেস্ক: কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান জানান, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তিনি সাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিলেন। নিহতের পরিচয় জানা যায়নি। কাটা পড়ে তার শরীর বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। সেতুতে সকাল ১১টা ২৫ মিনিট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। মরদেহ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে।
সিটি নিউজ/জিএস
