সিটি নিউজ ডেস্ক: নগরীর সদরঘাট থানায় সড়ক দুর্ঘটনায় মো. তুহিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে কদমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন চাঁদপুর জেলার শাহারাস্থি উপজেলার রাজা রামপুর গ্রামের মো. বেলালের ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার, ভোরে কদমতলী মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিটি নিউজ/জিএস
