একুশের শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা

0

সিটি নিউজঃ মাতৃভাষা হচ্ছে সেই ভাষা, যা চেষ্টা করে শিখতে হয়না। মাতৃভাষাকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য নিঃশেষে প্রাণদান এবং এই আত্মপ্রত্যয়ের মাধ্যমে জাতিসত্তার উপলব্ধি পৃথিবীর ইতিহাসে একিট ব্যতিক্রমী ঘটনা। একুশের অবিনাশী চেতনা পূর্ব বাংলার রাজনীতিতে মৌলিক পরিবর্তন ঘটায়।

একুশ থেকেই সৃষ্টি হয় ২১ দফা। এই ২১ দফা একটি ঐতিহাসিক দলিল। বাঙালির একুশে ফেব্রুয়ারী একটি চেতনার নাম- যে চেতনা আমাদের বাঙালি জাতিসত্তার বিকাশ এবং জাতির মেধা, মনন ও সৃজনশীলতার পথকে বিস্তৃত করেছে। জাতীয় চেতনা বিকাশেও ভাষা আন্দোলনের অবদান অনস্বীকার্য।

ভাষা আন্দোলন তার বহুজাগতিক চরিত্র নিযে আমাদের জাতির জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারী ছিল ঔপনিবেশিক প্রভূত্ব ও শাসন-শোষনের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। একুশ মানে মাথা নত না করা। একুশের শহীদদের প্রতি সিটি নিউজ বিডি ডট কমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.