নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা ধোপাছড়ির পূর্ব সীমান্তবর্তী বান্দরবান সংলগ্ন মাঝির পাড়া হাজী হাকিম আলী খালেকিয়া (রা:) সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফ্জখানার বার্ষিক সভা গত ২৬ ফেব্রুয়ারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।
৪টি অধিবেশনে খতমে কুরআন, খতমে গাউছিয়া, জিকির, কেরাত, হাম-নাত, প্রতিযোগিতা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ২ জন হাফেজকে পাগড়ী পরিধান করা হয়। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আবদুল হাফিজ। তকরির করেন, কুটাখালীর পীরে কামেল হাফেজ মাও.নুর হোসেন, মাও. মুজাহেরুল কাদের, মাও. কুতুব উদ্দিন, মাও. মো. মোস্তাফিজুর রহমান, মাও. আহমদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম, দিাদরুল ইসলাম, আবদুল আলিম, আবদুল জব্বার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সিটি নিউজ / এসআরএস
