চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0

চন্দনাইশ প্রতিনিধি: করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস’২১ উদযাপিত হয়েছে।

গতকাল ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। উপজেলা ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি ও তথ্য কর্মকর্তা শাপলা খাতুনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী।

 

আলোচনায় অংশ নেন, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ সিদ্দিকি, আ’লীগ নেতা বলরাম চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য সঞ্চিতা বড়ুয়া, উপজেলা এনজিও সমন্বয়কারী মো. নুরুল হক চৌধুরী, সাংবাদিক যথাক্রমে নুরুল আলম, সৈকত দাশ ইমন, শাহাদাত হোসেন, আই.জি.এ প্রশিক্ষক মৌসুমী দাশ, সাখী আকতার, শিল্পী হ্যাপী সিংহ, তাপস বড়ুয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সর্বস্তরের নারীরা উপস্থিত ছিলেন।

পরে আই.জি.এ প্রকল্পের অধীনে ৯ম ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.